Showing posts with label শিক্ষক নিবন্ধন পরীক্ষার সময়সূচী. Show all posts
Showing posts with label শিক্ষক নিবন্ধন পরীক্ষার সময়সূচী. Show all posts

Mar 20, 2019

১৫তম শিক্ষক নিবন্ধন পরীক্ষার সময়সূচী প্রকাশ

১৫তম শিক্ষক নিবন্ধন পরীক্ষার সময়সূচী প্রকাশ

১৫তম শিক্ষক নিবন্ধনের প্রিলিমিনারি পরীক্ষা ১৯ এপ্রিল অনুষ্ঠিত হবে। এর পর লিখিত পরীক্ষা আগামী ২৬ ও ২৭ জুলাই অনুষ্ঠিত হবে। বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ) শিক্ষক নিবন্ধন পরীক্ষার এ দিন ধার্য করেছে। সোমবার (১৮ মার্চ) এনটিআরসিএ-এর ওয়েবসাইটে প্রকাশিত এক গনবিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।
১৫তম শিক্ষক নিবন্ধন পরীক্ষার সময়সূচী প্রকাশ

জানা গেছে, আগামী ১৯ এপ্রিল শুক্রবার সকাল ১০টা থেকে ১১টায় স্কুল ও স্কুল পর্যায়-২ এর প্রিলিমিনারি পরীক্ষা এবং বিকেল ৩টা থেকে ৪টা পর্যন্ত কলেজ পর্যায়ের প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হবে।
এদিকে আগামী ২৬ জুলাই শুক্রবার সকাল ৯টা থেকে ১০টা পর্যন্ত স্কুল ও স্কুল পর্যায়-২ এর লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে। আর আগামী ২৭ জুলাই কলেজ পর্যায়ের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে।
নিবন্ধনের প্রিলিমিনারি পরীক্ষার প্রবেশপত্র ওয়েবসাইটে http://ntrca.teletalk.com.bdআপলোড করে দেয়া হবে এবং এসএমএস পাঠিয়ে প্রার্থীদের এ বিষয়ে জানানো হবে। প্রবেশপত্রে প্রিলিমিনারি পরীক্ষার ভেন্যু ও তারিখ উল্লেখ থাকবে।