Showing posts with label আবেদন ফরম পূরণ. Show all posts
Showing posts with label আবেদন ফরম পূরণ. Show all posts

Sep 29, 2019

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০১৯ সালের অনার্স ২য় বর্ষ পরীক্ষার ফরম পূরণের সম্পূরক বিজ্ঞপ্তি প্রকাশ

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০১৯ সালের অনার্স ২য় বর্ষ পরীক্ষার ফরম পূরণের সম্পূরক বিজ্ঞপ্তি প্রকাশ


তাদের আবেদনের প্রেক্ষিতে ৫,০০০/- টাকা বিলম্ব ফি ও অন্যান্য ফি সাপেক্ষে ফরমপূরণ, নিশ্চয়ন ও ইনকোর্স নম্বর এন্ট্রি দেওয়ার সময় বৃদ্ধি করা হয়েছে। এরপর কোন অবস্থাতেই ফরমপূরণ ও নিশ্চয়নের সময় বৃদ্ধি করা হবে না।
প্রকাশ হওয়ার পর পরীক্ষার সময়সূচী পাবেন এই লিঙ্কে। এ পরীক্ষার আবেদন ফরম পূরণ সংক্রান্ত যাবতীয় কার্যক্রম on-line এর মাধ্যমে সম্পন্ন করতে হবে। আবেদন ফরম পূরণ সংক্রান্ত সময়সীমা নিচে তুলে দেওয়া হলোঃ
  • আবেদনকারী পরীক্ষার্থীদের অনলাইনে আবেদন ফরম পূরণ করে ডাউনলোড এর সময়সীমাঃ ১৪/১০/২০১৯ তারিখ পর্যন্ত।
  • আবেদন ফরম কলেজ কর্তৃক এন্ট্রির সময়সীমাঃ ১৫/১০/২০১৯ তারিখ পর্যন্ত।
  • পে-স্লিপ সংগ্রহ ও সোনালী সেবার মাধ্যমে ফি জমা দেওয়ার সময়সীমাঃ ১৬/১০/২০১৯ তারিখ পর্যন্ত।
  • বিবরণী ফরম এবং অন্যান্য কাগজপত্র জমা দেওয়ার সময়সীমাঃ ১৭/১০/২০১৯ তারিখ পর্যন্ত।
উল্লেখ্য, ২৫ জুলাই ২০১৯ তারিখ প্রকাশিত বিজ্ঞপ্তির অন্যান্য নিয়ম ও শর্তাবলী অপরিবর্তিত থাকবে।

অনার্স ২য় বর্ষের অনলাইনে আবেদন ফরম পূরণের লিঙ্কঃ www.nubd.info/honours

২০১৯ সালের ২য় বর্ষ পরীক্ষার আবেদন ফরম, বিবরণী ফরম পূরণ ও জমাদানের তারিখ, আনুষঙ্গিক নিয়ম ও শর্তাবলী সংক্রান্ত বিজ্ঞপ্তি



Sep 20, 2019

জাতীয় বিশ্ববিদ্যালয়ের (বিষয় পরিবর্তন) মাইগ্রেশন এর পদ্ধতি

জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি প্রক্রিয়ার ১ম অথবা ২য় মেধাতালিকায় সুযোগ প্রাপ্ত ভর্তি ইচ্ছুকরা তাদের সুযোগপ্রাপ্ত বিষয়টি পছন্দ না হলে চাইলে বিষয় পরিবর্তনের জন্য আবেদন করতে পারেন। এই প্রক্রিয়াকে বিষয় পরিবর্তন বা মাইগ্রেশন বলা হয়ে থাকে। চলুন জেনে নেওয়া যাক মাইগ্রেশন এর বিস্তারিত পদ্ধতি…

কোন ক্ষেত্রে মাইগ্রেশন করতে পারবেন আর কোন ক্ষেত্রে পারবেন নাঃ
  • আপনি ১ম অথবা ২য় মেধা তালিকা থেকে সুযোগ পেলে মাইগ্রেশন করতে পারবেন। রিলিজ স্লিপে সুযোগ প্রাপ্তরা মাইগ্রেশন এর সুযোগ পাবেন না।
  • মাইগ্রেশন সংশ্লিষ্ট কলেজে আসন শূন্য থাকা সাপেক্ষে এবং মেধা স্কোরের ভিত্তিতে তার তার বিষয় পছন্দক্রমের ঊর্ধ্বক্রমে বিষয় পরিবর্তন করা হবে। ধরেন আপনি আবেদনের সময় বিষয় দিয়েছনঃ ১। ইংরেজী, ২। অর্থনীতি, ৩। বাংলা, ৪। ইতিহাস ৫। সমাজবিজ্ঞান। এখন আপনি পছন্দক্রমে ২-৫ নম্বর এর মধ্য থেকে কোন একটি বিষয়ে সুযোগ পেয়েছেন। তাহলে আপনি পছন্দক্রমের যত নম্বর বিষয়ে সুযোগ পেয়েছেন শুধুমাত্র সে বিষয়ের আগের বিষয় গুলোর জন্য মাইগ্রেশন এর আবেদন করতে পারবেন। কিন্তু পছন্দক্রমের ১ নম্বর বিষয়ে সুযোগ পেলে মাইগ্রেশন এর আবেদন করতে পারবেন না।
সতর্কতাঃ
  • মাইগ্রেশন এ আপনার বিষয় পরিবর্তন হলে পূর্বের বিষয়ের ভর্তি বাতিল হওয়ে যাবে এবং পরিবর্তিত বিষয়ে ভর্তি নিশ্চিত হয়ে যাবে। এক্ষেত্রে আর পরবর্তীতে পূর্বের বিষয়ে ফিরে আসার সুযোগ থাকবে না। তবে মাইগ্রেসশন এ বিষয় পরিবর্তন না হলে পূর্বের বিষয়ে ভর্তি বহাল থাকবে।
মাইগ্রেশন এর আবেদন পদ্ধতিঃ মাইগ্রেশন এর পদ্ধতি খুব ই সহজ। আপনাকে নির্ধারিত পদ্ধতিতেই ভর্তি হয়ে থাকতে হবে কিন্তু তার আগে ছোট্ট একটা কাজ করতে হবে। অনলাইনে ভর্তি ফরম পূরণের সময় “Do you want to change your assigned subject based on your given preference list? YES or NO ” এই রকম এইটি অপশন পাবেন।
এখানে সধারণত NO তে টিক দেওয়া থাকে। আপনাকে মাইগ্রেশন করার জন্য YES এ টিক দিতে হবে। শুধু এই কাজটুকু করলেই আপনার আবেদন করা হয়ে যাবে। কিন্তু আপনাকে অবশ্যই সুযোগপ্রাপ্ত মেধাতালিকায় অবশ্যই ভর্তি হয়ে থাকতে হবে।
মাইগ্রেসন এর ফলাফলঃ ১ম মেধা তালিকা থেকে মাইগ্রেশন এর আবেদনকারীদের ফলাফল ২য় মেধা তালিকার ফলাফল এর সাথে দেওয়া হয় এবং ২য় মেধা তালিকা থেকে মাইগ্রেশন এর আবেদনকারীদের ফলাফল রিলিজ স্লিপ এর আবেদনের আগে কোটার ফলাফলের সাথে দেওয়া হবে।
সচরাচর জিজ্ঞাসিত প্রশ্নঃ
প্রশ্নঃ মাইগ্রেসন করে বিষয় পরিবর্তন হলে আমাকে কি আবার ভর্তি ফি দিতে হবে?
উত্তরঃ না। আপনাকে আর নতুন করে ভর্তি ফি দিয়ে ভর্তি হতে হবেনা।