Showing posts with label ভর্তি তথ্য. Show all posts
Showing posts with label ভর্তি তথ্য. Show all posts

Oct 7, 2019

মেডিকেল ভর্তি পরীক্ষা ২০১৯-২০ সাধারণ জ্ঞান এর জন্য এই টপিক গুলো অবশ্যই অবশ্যই পড়বে

#মেডিকেল ভর্তি পরীক্ষা ২০১৯-২০ এর পরীক্ষার্থীদের দৃষ্টি আকর্ষণ....
#মেডিকেল ভর্তি পরীক্ষা ২০১৯-২০ এর পরীক্ষার্থীদের দৃষ্টি আকর্ষণ....     #সাধারণ জ্ঞান এর জন্য এই টপিক গুলো অবশ্যই অবশ্যই  পড়বে।   __________________________________________    * ভাষা আন্দোলন   * মুক্তিযুদ্ধের একেবারে A to Z  * সংবিধান ( শিক্ষা,  বাক স্বাধীনতা, ধর্মীয় স্বাধীনতা, স্বাস্থ্য,  নারী পুরুষ সম অধিকার, সংশোধনী গুলো)  * প্রাচীণ বাংলার ইতিহাস ( পাল বংশ, মোঘল আমল, জনপদ )    * সাম্প্রতিক ( বাজেট, পদ্মাসেতু,  মেট্রোরেল, ফ্লাই ওভার,  রোহিঙ্গা, বঙ্গবন্ধু স্যাটেলাইট, বিভিন্ন সংস্থা কর্তৃক প্রধানমন্ত্রীর প্রাপ্ত পুরষ্কার)    * খেলা ( বিশ্বকাপ ক্রিকেটঃ শেষ টা সম্পর্কে বিস্তারিত,  আর পরের টা কবে ও কোথায় হবে।  ফুটবলঃ শেষ টা সম্পর্কে বিস্তারিত,  আর পরের টা কবে কোথায় হবে? অলিম্পিকঃ সংক্ষিপ্ত ইতিহাস।  শেষ টা কবে, কোথায় হয়েছে পরেরটা কবে কোথায় হবে? বাংলাদেশের ক্রিকেটঃ সংক্ষিপ্ত ইতিহাস)    * জাতিসংঘ ( বিস্তারিত ইতিহাস,  বিভিন্ন সংস্থা ও তাদের সদস্য,  সদর দপ্তর। জাতিসংঘে প্রধানমন্ত্রী শেখ হাসিনা)    * বিভিন্ন দেশের গোয়েন্দা সংস্থা,  বিমান সংস্থা,  সংবাদ সংস্থা,  পার্লামেন্টের নাম,  প্রধান প্রধান উপজাতি।     * বাংলাদেশের সুন্দরবন, চিংড়ি, পাট, প্রাকৃতিক গ্যাস।     * বঙ্গবন্ধুঃ পারিবারিক জীবন,  রাজনৈতিক জীবন। অসমাপ্ত আত্মজীবনী। জন্মশতবার্ষিকী।     * সাহিত্য ( রবীন্দ্রনাথ, নজরুল, জসিমউদদীন, শেক্সপীয়ার)    * বিগত ৫ বছরের মেডিকেল+ বিসিএস + ঢাবি ডি ইউনিটের প্রশ্ন সলভ করতে হবে।    * বিগত ৪ মাসের কারেন্ট এফেয়ার্স দেখবে।    আশাকরি,  প্রায় ৮০% প্রশ্ন কমন পাবে ইনশাআল্লাহ।     নিজেরা যুক্ত থাকো আমাদের সাথে।   শেয়ার করে ছড়িয়ে দাও বন্ধুদের মাঝে। আশা করি তোমরা সবাই উপকৃত হবে...


#সাধারণ জ্ঞান এর জন্য এই টপিক গুলো অবশ্যই অবশ্যই  পড়বে।
__________________________________________

* ভাষা আন্দোলন
* মুক্তিযুদ্ধের একেবারে A to Z
* সংবিধান ( শিক্ষা,  বাক স্বাধীনতা, ধর্মীয় স্বাধীনতা, স্বাস্থ্য,  নারী পুরুষ সম অধিকার, সংশোধনী গুলো)
* প্রাচীণ বাংলার ইতিহাস ( পাল বংশ, মোঘল আমল, জনপদ ) 
* সাম্প্রতিক ( বাজেট, পদ্মাসেতু,  মেট্রোরেল, ফ্লাই ওভার,  রোহিঙ্গা, বঙ্গবন্ধু স্যাটেলাইট, বিভিন্ন সংস্থা কর্তৃক প্রধানমন্ত্রীর প্রাপ্ত পুরষ্কার)

* খেলা ( বিশ্বকাপ ক্রিকেটঃ শেষ টা সম্পর্কে বিস্তারিত,  আর পরের টা কবে ও কোথায় হবে।
ফুটবলঃ শেষ টা সম্পর্কে বিস্তারিত,  আর পরের টা কবে কোথায় হবে? অলিম্পিকঃ সংক্ষিপ্ত ইতিহাস।  শেষ টা কবে, কোথায় হয়েছে পরেরটা কবে কোথায় হবে? বাংলাদেশের ক্রিকেটঃ সংক্ষিপ্ত ইতিহাস)

* জাতিসংঘ ( বিস্তারিত ইতিহাস,  বিভিন্ন সংস্থা ও তাদের সদস্য,  সদর দপ্তর। জাতিসংঘে প্রধানমন্ত্রী শেখ হাসিনা)

* বিভিন্ন দেশের গোয়েন্দা সংস্থা,  বিমান সংস্থা,  সংবাদ সংস্থা,  পার্লামেন্টের নাম,  প্রধান প্রধান উপজাতি।

* বাংলাদেশের সুন্দরবন, চিংড়ি, পাট, প্রাকৃতিক গ্যাস।

* বঙ্গবন্ধুঃ পারিবারিক জীবন,  রাজনৈতিক জীবন। অসমাপ্ত আত্মজীবনী। জন্মশতবার্ষিকী।

* সাহিত্য ( রবীন্দ্রনাথ, নজরুল, জসিমউদদীন, শেক্সপীয়ার)

* বিগত ৫ বছরের মেডিকেল+ বিসিএস + ঢাবি ডি ইউনিটের প্রশ্ন সলভ করতে হবে।

* বিগত ৪ মাসের কারেন্ট এফেয়ার্স দেখবে।

আশাকরি,  প্রায় ৮০% প্রশ্ন কমন পাবে ইনশাআল্লাহ।

নিজেরা যুক্ত থাকো আমাদের সাথে।
শেয়ার করে ছড়িয়ে দাও বন্ধুদের মাঝে। আশা করি তোমরা সবাই উপকৃত হবে...

Oct 5, 2019

রাবিতে যারা ভর্তি পরীক্ষা দিতে আসবা তাদের জন্য স্পেশাল পোস্ট

#রাবিতে_যারা_ভর্তি_পরীক্ষা_দিতে_আসবা_তাদের_জন্য_স্পেশাল পোস্ট:

👍দেশের বিভিন্ন প্রান্ত থেকে রাজশাহী আসার উপায়:
#ঢাকা_টু_রাজশাহী:
☝ধুমকেতু এক্সপ্রেস -সকাল ৬ টা
শনিবার সাপ্তাহিক বন্ধ,
👍সিল্কসিটি এক্সপ্রেস (১৪:৪০ pm) রবিবার সাপ্তাহিক বন্ধ
👍পদ্মা এক্সপ্রেস(২৩:১০ pm)মঙ্গলবার সাপ্তাহিক বন্ধ।
যাদের বাসে সমস্যা তারা যদি এক্সামের দিন ট্রেন বন্ধ থাকে চিন্তা করো না।ঢাকা থেকে উত্তরবঙ্গ গামী সব ট্রেন নাটোর স্টেশন ধরে।নাটোর থেকে রাজশাহী বাসে ৪৫ মিনিট লাগে।
কল্যাণপুর, গাবতলী,
মহাখালী থেকে
প্রতিদিন রাজশাহীতে প্রতি একঘন্টা, ১/২ ঘন্টা পরপর যেসকল বাস আসে -
*দেশ ট্রাভেলস
*ন্যাশনাল ট্রাভেলস
*হানিফ পরিবহন
*শ্যামলী পরিবহন
*গ্রামীণ পরিবহন
এখানে উল্যেখ্য যে এডমিশন সিজনে ঢাকার যাত্রীদের চাপ বেশি থাকে তাই বিড়ম্বনা এড়াতে অগ্রিম টিকেট করে রাখা ভাল।
#দিনাজপুর_টু_রাজশাহী :
পার্বতীপুর স্টেশন থেকে নিম্নের ট্রেনগুলো রাজশাহীর
উদ্দেশ্যে ছাড়ে
*বরেন্দ্র এক্সপ্রেস: সকাল ৭.০০ টা
*তিতুমীর এক্সপ্রেস -বিকেল ৪:০০টা
💎#চট্টগ্রাম_টু_রাজশাহী
প্রতিদিন সন্ধ্যায় এবং সকালে এ.কে. খান এবং গরীবুল্লাহ শাহ মাজার রোড থেকে বেশ কয়েকটি বাস রাজশাহীতে যাত্রা করে।
*শ্যামলী
*হানিফ
*দেশ ট্রাভেলস
গ্রামীণ ট্রাভেলস, ন্যাশনাল ট্রাভেলস,সৌদিয়া,সোনিয়া
যারা চট্টগ্রাম বিভাগ এর যে কোনো জেলা থেকে আসবা তারা প্রথম এ ঢাকা আসতে হবে।।।।।।
ট্রেনে আসতে চাইলে ঢাকা হয়ে আসতে হবে।।।।।
#সিলেট_টু_রাজশাহী :
সিলেট রেলওয়ে স্টেশনের পাশের বাসস্টান্ড থেকে প্রতিদিন সন্ধায় এবং সকালে নিম্নলিখিত বাসগুলো
রাজশাহীর উদ্দেশ্যে রওনা দেয়-
*সামিজনি পরিবহন
*শ্যামলী পরিবহন
*রইস পরিবহন
*ভাই ভাই নাইস পরিবহন
💎#খুলনা_টু_রাজশাহী ।
#ট্রেন
কপোতাক্ষ এক্সপ্রেস সকাল ৬:৩০ মিনিট
* সাগরদাড়ি এক্সপ্রেস বিকেল ৪:০০ টা
বাস
#রংপুর_টু_রাজশাহী
আরর রংপুরের যাত্রীদের ট্রেনে আসতে
হলে পার্বতীপুর দিয়ে আসতে হবে
বাস,ট্রেন
পাবর্তীপুর থেকে সকাল ৭:৪৫ টায় ছাড়ে বরেন্দ্র ট্রেন, রবিবার বন্ধ,তিতুমির বুধবার বন্ধ পাবর্তীপুর থেকে ১৫:৪৫ ছাড়ে
বিআরটিসি সহ বিভিন্ন ব্যক্তিমালিকানাধীন পর্যাপ্ত বাস রয়েছে
#ময়মনসিংহ_টু_রাজশাহী :
প্রতিদিন সকাল ৭:৩০ মিনিটে এবং বিকেল ৩ টায় দুটি বাস
রাজশাহীতে আসে।
*শামীম পরিবহণ
*তুহিন পরিবহণ
#নোয়াখালী_টু_রাজশাহী :
মাইজদি নিউ বাসস্টান্ড থেকে একসাথে ৩টি বাস
রাজশাহীতে আসে।
ট্রেনে আসতে চাইলে প্রথমে ঢাকা আসতে হবে ট্রেনে।।।।তারপরে ঢাকা টু রাজশাহী।।।।।।
#বরিশাল_টু_রাজশাহী :
বরিশাল বাসস্ট্যান্ড থেকে প্রতিদিন সকাল ৬টা ও
বিকেল ৩ টায় নিচে উল্লিখিত কয়েকটা বাস রাজশাহীর
উদ্দেশ্যে রওনা দেয়-
*পদ্মা
*গোল্ডেন লাইন
* তুহিন
#এবার জেনে নিই রাজশাহী রেলস্টেশন থেকে কিভাবে বিশ্ববিদ্যালয়ে যাবেন।
স্টেশন থেকে নেমে ব্যাটারিচালিত অটো/রিকশা করে ২০ মিনিটের পথ। রিকশায় স্টেশন থেকে মেইনগেট ২৫-৩০ টাকার বেশি না, আর অটোর ক্ষেত্রে তা ১০ টাকা
#মূলত সবগুলো বাসই রাজশাহী বিশ্ববিদ্যালয়ের পাশ দিয়েই যায়। তাই আপনার আবাসন ব্যবস্থা যদি ভার্সিটি/কাজলা/বিনোদপুর/তালাইমারী/রুয়েট হয়ে থাকে তাহলে মূল শহরে না গিয়ে ভার্সিটির পাশেই বাস থেকে নেমে পরবেন। আর যদি আপনার আবাসন ব্যবস্থা যদি শহরের ভেতরে হয়ে থাকে তবে
রেলগেট নেমে রিকশা/অটো মাধ্যমে আপনার
গন্তব্যে পৌছাবেন......
#ভর্তি পরীক্ষার সিট পরবে যেসব ভবন এ
১) শহীদুল্লাহ কলাভবন
২) মমতাজউদ্দীন কলাভবন
৩)রবীন্দ্র কলাভবন
৪) সৈয়দ ইসমাইল হোসেন সিরাজি ভবন
৫) প্রথম বিজ্ঞান ভবন
৬) দ্বিতীয় বিজ্ঞান ভবন
৭) তৃতীয় বিজ্ঞান ভবন
৮) চতুর্থ বিজ্ঞান ভবন
৯) কৃষি অনুষদ ভবন
১০) চারুকলা ভবন।
১১)রাজশাহী বিশ্ববিদ্যালয় স্কুল & কলেজে।।
১২)শেখ রাসেল স্কুল
১৩)আই বি এ ভবন
পরীক্ষার সময় রাবিতে থাকা নিয়ে সব সমস্যার সমাধান::
🎓 ভর্তি পরিক্ষার সময় রাজশাহীতে থাকার কয়েকটা টা অপশন
#হোটেল : রাজশাহী শহরের জিরোপয়েন্ট,
রেলগেট, বানেশ্বর, বর্ণালী, লক্ষীপুর, নিউ
মার্কেট, সাহেব বাজার, মণিচত্বর প্রভৃতি জায়গায় এ গ্রেড থেকে সি গ্রেড পর্যন্ত বিভিন্ন মানের হোটেল রয়েছে। চাইলে আপনার পছন্দমত হোটেলে জায়গা করে নিতে পারেন।
#ভার্সিটি_হল ও স্থানীয় মেস :
৩৩০০০ ছাত্রছাত্রীর ১ বিশাল পরিবার রাবির।।।তারা কোনো না কোনো হল বা মেসে থাকে।।।।
হল এবং মেসে থাকার জন্য পরিচিত বড় ভাই/আপু/বন্ধুর মাধ্যমে থাকতে হবে। এর জন্য আপনার নিজ নিজ জেলা সমিতির তথ্য কালেক্ট করে তাদের সাথে যোগাযোগ করতে পারেন। মেয়েদের হলে গণরুম থাকায় সহজে মেয়ে পরীক্ষার্থীরা থাকার সুযোগ পায়।।।।শুধু কোনো আপুর রেফারেন্স হলেই হয়।।।
👉
👉সিনিয়রদের সর্বোচ্চ রেস্পেক্ট করবা।
👉
#কেন্দ্রীয়_মসজিদ : কথায় আছে যার কেউ নাই তার উপরওয়ালা আছেন। এই প্লেস টা অনেকটা সেরকমই। কেন্দ্রীয় মসজিদের বিশাল বারান্দায় ছেলেরা অনায়সেই একটা রাত পার করে দিতে পারেন। তবে এক্ষেত্রে আপনার প্রয়োজনীয়জিনিষপত্র সাবধানতার সাথে রাখবেন।এছাড়া ছেলেদের হলগুলোতে ও মসজিদ আছে।।
এখানে বলে রাখি বাস,ট্রেনের টিকিট এবং
হোটেলের রুম অগ্রিম বুকিং দিতে হবে। অন্যথায় নাও পেতে পারেন। কারণ এসময় প্রচুর কালোবাজারি হয়ে থাকে। পরীক্ষার আগমুহূর্তের কিছু কথা বলি, অনেকেই বিভিন্ন বিল্ডিং কিংবা নিজের আসন ইত্যাদি খুঁজে পাননা, আবার এমনও অনেকেই আছেন যারা কাউকে জিজ্ঞেসও করেননা। মনে রাখবেন আপনাকে সাহায্য করার জন্য উন্মুখ হয়ে আছেন বড় ভাই ও আপুরা,এছাড়া বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন ও বিএনসিসির সদস্যরা থাকবেন। আপনার যেকোনো প্রয়োজনে তাদেরকে বলুন, সমাধান পেয়ে যাবেন।ধন্যবাদ
(সংগ্রহীত)

Oct 3, 2019

অনার্স ১ম বর্ষে ভর্তির ২য় মেধা তালিকা ও ১ম মাইগ্রেশনের ফলাফল জানবেন যেভাবে

অনার্স ১ম বর্ষে ভর্তির ২য় মেধা তালিকা ও ১ম মাইগ্রেশনের ফলাফল জানবেন যেভাবে

ঐদিন বিকাল ৪টার পর থেকে এস.এম.এস এবং রাত ৯টার পর অনলাইনে উক্ত ফলাফল প্রকাশ করা হয়। জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি বিষয়ক ওয়েবসাইটের পাশাপাশি লেখাপড়া বিডি থেকেও ফলাফল জানা যাবে। 
এ মেধা তালিকায় স্থান প্রাপ্ত ভর্তিচ্ছু কোন প্রার্থী পূর্ববর্তী শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান), স্নাতক (সম্মান) প্রফেশনাল ও স্নাতক (পাস) নিয়মিত/প্রাইভেট কোর্সে ভর্তি হয়ে থাকলে তাকে অবশ্যই ১০ অক্টোবর তারিখের মধ্যে পূর্ববর্তী শিক্ষাবর্ষের ভর্তি বাতিল করতে হবে। একই অথবা দুটি ভিন্ন শিক্ষাবর্ষে কোন প্রার্থী স্নাতক (সম্মান), স্নাতক (সম্মান) প্রফেশনাল ও স্নাতক (পাস) নিয়মিত/প্রাইভেট কোর্সে দ্বৈত ভর্তি হলে তার উভয় ভর্তি বাতিল বলে গণ্য হবে। চলুন জেনে নেওয়া যাক ফলাফল জানার নিয়মসমূহঃ

এস.এম.এস এর মাধ্যমে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০১৯-২০ শিক্ষাবর্ষের ২য় মেধা তালিকায় ভর্তির ফলাফল জানার পদ্ধতিঃ

বিকেল ৪টার পরে প্রথমে মোবাইলে এস.এম.এস এর মাধ্যমে ফলাফল করা হবে। এস.এম.এসের মাধ্যমে ফলাফল দেখার পদ্ধতি নিচে দেওয়া হলোঃNU<space>ATHN<space>আপনার ভর্তি পরীক্ষার রোল নম্বর
উদাহরণঃ NU<space>ATHN<space>12345
এরপর পাঠাতে হবে 16222 এই নম্বরে।
এখানে, NU= National University
ATHN= Admission Test Honours
Admission Roll No= অনলাইনে ভর্তির আবেদন ফরমে প্রাপ্ত রোল নম্বর বোঝানো হয়েছে।

অনলাইনে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০১৯-২০ শিক্ষাবর্ষের ভর্তির ফলাফল ও ভর্তির ফরম পূরণের পদ্ধতিঃ

অনলাইনে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তির ফলাফল জানতে ও ভর্তির ফরম পূরণ করতে নিচের বক্সে আপনার ভর্তি পরীক্ষার আবেদন করার সময় প্রাপ্ত রোল নম্বর ও পিন নম্বর টাইপ করে লগিন করুন…
লগিন করতে সমস্যা হলে এই লিঙ্কে ক্লিক করুন

ভর্তি সংক্রান্ত কিছু গুরুত্বপূর্ণ তথ্য ও তারিখঃ

মাইগ্রেশন এর ক্ষেত্রেঃ
  • ১ম মেধা তালিকায় ভর্তিকৃত শিক্ষার্থীদের মধ্য থেকে যাদের বিষয় পরিবর্তন হয়েছে তাদের পরিবর্তিত বিষয়ের ফরম প্রিন্ট করে সংশ্লিষ্ট কলেজে জমা দেয়ার তারিখঃ ০৩/১০/২০১৯ থেকে ১০/১০/২০১৯
  • কোন শিক্ষার্থীর মাইগ্রেশন করে বিষয় পরিবর্তন হলে তার পূর্বের বিষয়ের ভর্তি বাতিল হয়ে যাবে এবং পরিবর্তিত বিষয়ে তার ভর্তি নিশ্চিত হবে৷ তবে কোন শিক্ষার্থীর বিষয় পরিবর্তন না হলে তার পূর্বের বিষয়ে ভর্তি বহাল থাকবে ৷
  • বিষয় পরিবর্তনের ক্ষেত্রে শিক্ষার্থীকে নতুন করে কোন ফি প্রদান করতে হবে না।
  • বিষয় পরিবর্তনের ফরম সংশ্লিষ্ট কলেজ কর্তৃক অনলাইনে নিশ্চয়ন করতে হবে না৷
২য় মেধাতালিকায় সুযোগ প্রাপ্তদের ক্ষেত্রেঃ
  • ২য় মেধা তালিকায় স্থান প্রাপ্ত শিক্ষার্থীদের অনলাইনে চুড়ান্ত ভর্তি ফরম পূরণ করার তারিখঃ ০৩/১০/২০১৯ থেকে ১৩/১০/২০১৯
  • ২য় মেধা তালিকায় স্থানপ্রাপ্ত শিক্ষার্থীদের অনলাইনে চূড়ান্ত ভর্তির ফরম প্রিন্ট করে ভর্তি ফি ও প্রয়োজনীয় কাগজপত্রসহ সংশ্লিষ্ট কলেজে জমা দেয়ার সময়সীমাঃ ০৫/১০/২০১৯ থেকে ১৪/১০/২০১৯
  • সংশ্লিষ্ট কলেজ কর্তৃক ২য় মেধা তালিকায় স্থানপ্রাপ্ত শিক্ষার্থীদের চূড়ান্ত ভর্তি নিশ্চয়নের সময়সীমাঃ ১৬/১০/২০১৯ থেকে ২১/১০/২০১৯

ভর্তি হতে যে সকল কাগজপত্র লাগবেঃ

  • অনলাইন থেকে মূল আবেদন ফর্মের – ২ সেট (অবশ্যই A4 অফসেট সাদা কাগজেকালার প্রিন্ট করতে হবে)।
  • প্রাথমিক আবেদনের প্রবেশপত্র – ২সেট।
  • পাসপোর্ট সাইজের ছবি ৪টি এবং স্ট্যাম্প সাইজ ৪টি পেছনে নাম লিখে দিতে হবে (কলেজভেদে কম বেশি হতে পারে)।
  • এসএসসি ও এইচএসসি এর সনদপত্র/প্রশংসা পত্রের সত্যায়িত ফটোকপি – ২ সেট।
  • এসএসসি ও এইচএসসি  মূল নম্বরপত্রের (এইচএসসি এর মুল কপি) সত্যায়িত ফটোকপি – ২ সেট।
  • এসএসসি ও এইচএসসি রেজিস্ট্রেশন কার্ডের (এইচএসসি এর মুল কপি) সত্যায়িত ফটোকপি – ২ সেট।
  • টাকা জমার রশিদ।
  • চারিত্রিক সনদপত্র (সাধারণত লাগেনা, কোন কোন কলেজে লাগতে পারে) – ২ টি।
উল্লেখ্য, সকল কাগজপত্র ২ কপি করে ২সেট বানাতে হবে যার এক কপি বিভাগীয় সেমিনারে এবং এক কপি অফিসে জমা দিতে হবে।
ভর্তি ফিঃ ভর্তি ফি কলেজ ভেদে ভিন্ন হয়ে থাকে তাই যার যার কলেজের নোটিশ বোর্ড থেকে জেনে নেওয়াই ভালো। সাধারণত  সরকারী কলেজ হলে ৪-৫ হাজার আর বেসরকারী কলেজে হলে প্রায় ১০ হাজার টাকা হয়ে থাকে।

২য় মেধাতালিকায় সুযোগ পাননি?

জাতীয় বিশ্ববিদ্যালয় ফলাফল কয়েকটি ধাপে প্রকাশ করে। যেমনঃ
২য় মেধা তালিকার ভর্তি কার্যক্রম শেষে কোটা ও মাইগ্রেশন এর মেধাতালিকা প্রকাশ হবে এতে যাদের কোটা আছে তাদের মধ্যে কিছু প্রার্থী সুযোগ পাবেন। আর কোন মেধা তালিকা কিংবা কোটাতে সুযোগ না পেলেও রিলিজ স্লিপের মাধ্যমে ভর্তির সুযোগ পাবেন।

Oct 2, 2019

অনার্স ১ম বর্ষে ভর্তির ২য় মেধা তালিকা ও ১ম মাইগ্রেশনের ফলাফল প্রকাশ ০৩ অক্টোবর

অনার্স ১ম বর্ষে ভর্তির ২য় মেধা তালিকা ও ১ম মাইগ্রেশনের ফলাফল প্রকাশ ০৩ অক্টোবর

ঐদিন বিকাল ৪টার পর থেকে এস.এম.এস এবং রাত ৯টার পর অনলাইনে উক্ত ফলাফল প্রকাশ করা হবে। জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি বিষয়ক ওয়েবসাইটে থেকে ফলাফল জানা যাবে। 
এ মেধা তালিকায় স্থান প্রাপ্ত ভর্তিচ্ছু কোন প্রার্থী পূর্ববর্তী শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান), স্নাতক (সম্মান) প্রফেশনাল ও স্নাতক (পাস) নিয়মিত/প্রাইভেট কোর্সে ভর্তি হয়ে থাকলে তাকে অবশ্যই ১০ অক্টোবর তারিখের মধ্যে পূর্ববর্তী শিক্ষাবর্ষের ভর্তি বাতিল করতে হবে। একই অথবা দুটি ভিন্ন শিক্ষাবর্ষে কোন প্রার্থী স্নাতক (সম্মান), স্নাতক (সম্মান) প্রফেশনাল ও স্নাতক (পাস) নিয়মিত/প্রাইভেট কোর্সে দ্বৈত ভর্তি হলে তার উভয় ভর্তি বাতিল বলে গণ্য হবে। চলুন জেনে নেওয়া যাক ফলাফল জানার নিয়মসমূহঃ

এস.এম.এস এর মাধ্যমে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০১৯-২০ শিক্ষাবর্ষের ২য় মেধা তালিকায় ভর্তির ফলাফল জানার পদ্ধতিঃ

বিকেল ৪টার পরে প্রথমে মোবাইলে এস.এম.এস এর মাধ্যমে ফলাফল করা হবে। এস.এম.এসের মাধ্যমে ফলাফল দেখার পদ্ধতি নিচে দেওয়া হলোঃ 
Nu<space>ATHN<space>আপনার ভর্তি পরীক্ষার রোল নম্বর
উদাহরণঃ NU<space>ATHN<space>12345
এরপর পাঠাতে হবে 16222 এই নম্বরে।
এখানে, NU= National University
ATHN= Admission Test Honours
Admission Roll No= অনলাইনে ভর্তির আবেদন ফরমে প্রাপ্ত রোল নম্বর বোঝানো হয়েছে।

অনলাইনে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০১৯-২০ শিক্ষাবর্ষের ভর্তির ফলাফল ও ভর্তির ফরম পূরণের পদ্ধতিঃ

অনলাইনে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তির ফলাফল জানতে ও ভর্তির ফরম পূরণ করতে নিচের বক্সে আপনার ভর্তি পরীক্ষার আবেদন করার সময় প্রাপ্ত রোল নম্বর ও পিন নম্বর টাইপ করে লগিন করুন…
লগিন করতে সমস্যা হলে এই লিঙ্কে ক্লিক করুন

ভর্তি সংক্রান্ত কিছু গুরুত্বপূর্ণ তথ্য ও তারিখঃ

মাইগ্রেশন এর ক্ষেত্রেঃ
  • ১ম মেধা তালিকায় ভর্তিকৃত শিক্ষার্থীদের মধ্য থেকে যাদের বিষয় পরিবর্তন হয়েছে তাদের পরিবর্তিত বিষয়ের ফরম প্রিন্ট করে সংশ্লিষ্ট কলেজে জমা দেয়ার তারিখঃ ০৩/১০/২০১৯ থেকে ১০/১০/২০১৯
  • কোন শিক্ষার্থীর মাইগ্রেশন করে বিষয় পরিবর্তন হলে তার পূর্বের বিষয়ের ভর্তি বাতিল হয়ে যাবে এবং পরিবর্তিত বিষয়ে তার ভর্তি নিশ্চিত হবে৷ তবে কোন শিক্ষার্থীর বিষয় পরিবর্তন না হলে তার পূর্বের বিষয়ে ভর্তি বহাল থাকবে ৷
  • বিষয় পরিবর্তনের ক্ষেত্রে শিক্ষার্থীকে নতুন করে কোন ফি প্রদান করতে হবে না।
  • বিষয় পরিবর্তনের ফরম সংশ্লিষ্ট কলেজ কর্তৃক অনলাইনে নিশ্চয়ন করতে হবে না৷
২য় মেধাতালিকায় সুযোগ প্রাপ্তদের ক্ষেত্রেঃ
  • ২য় মেধা তালিকায় স্থান প্রাপ্ত শিক্ষার্থীদের অনলাইনে চুড়ান্ত ভর্তি ফরম পূরণ করার তারিখঃ ০৩/১০/২০১৯ থেকে ১৩/১০/২০১৯
  • ২য় মেধা তালিকায় স্থানপ্রাপ্ত শিক্ষার্থীদের অনলাইনে চূড়ান্ত ভর্তির ফরম প্রিন্ট করে ভর্তি ফি ও প্রয়োজনীয় কাগজপত্রসহ সংশ্লিষ্ট কলেজে জমা দেয়ার সময়সীমাঃ ০৫/১০/২০১৯ থেকে ১৪/১০/২০১৯
  • সংশ্লিষ্ট কলেজ কর্তৃক ২য় মেধা তালিকায় স্থানপ্রাপ্ত শিক্ষার্থীদের চূড়ান্ত ভর্তি নিশ্চয়নের সময়সীমাঃ ১৬/১০/২০১৯ থেকে ২১/১০/২০১৯

ভর্তি হতে যে সকল কাগজপত্র লাগবেঃ

  • অনলাইন থেকে মূল আবেদন ফর্মের – ২ সেট (অবশ্যই A4 অফসেট সাদা কাগজেকালার প্রিন্ট করতে হবে)।
  • প্রাথমিক আবেদনের প্রবেশপত্র – ২সেট।
  • পাসপোর্ট সাইজের ছবি ৪টি এবং স্ট্যাম্প সাইজ ৪টি পেছনে নাম লিখে দিতে হবে (কলেজভেদে কম বেশি হতে পারে)।
  • এসএসসি ও এইচএসসি এর সনদপত্র/প্রশংসা পত্রের সত্যায়িত ফটোকপি – ২ সেট।
  • এসএসসি ও এইচএসসি  মূল নম্বরপত্রের (এইচএসসি এর মুল কপি) সত্যায়িত ফটোকপি – ২ সেট।
  • এসএসসি ও এইচএসসি রেজিস্ট্রেশন কার্ডের (এইচএসসি এর মুল কপি) সত্যায়িত ফটোকপি – ২ সেট।
  • টাকা জমার রশিদ।
  • চারিত্রিক সনদপত্র (সাধারণত লাগেনা, কোন কোন কলেজে লাগতে পারে) – ২ টি।
উল্লেখ্য, সকল কাগজপত্র ২ কপি করে ২সেট বানাতে হবে যার এক কপি বিভাগীয় সেমিনারে এবং এক কপি অফিসে জমা দিতে হবে।
ভর্তি ফিঃ ভর্তি ফি কলেজ ভেদে ভিন্ন হয়ে থাকে তাই যার যার কলেজের নোটিশ বোর্ড থেকে জেনে নেওয়াই ভালো। সাধারণত  সরকারী কলেজ হলে ৪-৫ হাজার আর বেসরকারী কলেজে হলে প্রায় ১০ হাজার টাকা হয়ে থাকে।

২য় মেধাতালিকায় সুযোগ পাননি?

জাতীয় বিশ্ববিদ্যালয় ফলাফল কয়েকটি ধাপে প্রকাশ করে। যেমনঃ
২য় মেধা তালিকার ভর্তি কার্যক্রম শেষে কোটা ও মাইগ্রেশন এর মেধাতালিকা প্রকাশ হবে এতে যাদের কোটা আছে তাদের মধ্যে কিছু প্রার্থী সুযোগ পাবেন। আর কোন মেধা তালিকা কিংবা কোটাতে সুযোগ না পেলেও রিলিজ স্লিপের মাধ্যমে ভর্তির সুযোগ পাবেন।

Sep 28, 2019

বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয় (বুটেক্স) ভর্তি বিজ্ঞপ্তি ২০১৯-২০।

বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয় (বুটেক্স) ভর্তি বিজ্ঞপ্তি ২০১৯-২০। বুটেক্স ভর্তি সার্কুলার 2019-20 তাদের ওফিসিয়াল ওয়েবসাইট www.butex.edu.bd তে প্রকাশ করা হয়েছে । আজকে আমরা বুটেক্স ভর্তি যোগ্যতা নিয়ে আলোচনা করব ।
বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয় (বুটেক্স) ভর্তি বিজ্ঞপ্তি ২০১৯-২০। বুটেক্স ভর্তি সার্কুলার 2019-20 তাদের ওফিসিয়াল ওয়েবসাইট www.butex.edu.bd তে প্রকাশ করা হয়েছে । আজকে আমরা বুটেক্স ভর্তি যোগ্যতা নিয়ে আলোচনা করব ।    বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয় (বুটেক্স) ভর্তি বিজ্ঞপ্তি ২০১৯-২০। বাংলাদেশের একমাত্র টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিশ্ববিদ্যালয় যা দাঁড়িয়ে আছে শহরের তেজগাও শিল্প এলাকায় ১১.৬৭ একর যায়গা নিয়ে। বুটেক্স ক্যাম্পাস ছোট হলেও এখানে পড়া শিক্ষার্থীদের চাকুরি বাজার ভালোই চড়া। ভালো না হবেই বা কেন? এই বিশ্ববিদ্যালয়টিতে প্রতি বছর যেখানে ৫২০ জনের মত স্টুডেন্ট ভর্তি করায় সেখানে আজ বাংলাদেশে প্রায় ৪০০০ ছোট বড় টেক্সটাইল রিলেটেড ন্যাশনাল,মাল্টিন্যাশনাল কোম্পানি আছে।এবার নিজেই বুঝে নাও কদর টা। হ্যা এখানে আবাসিক সংকট টা অনেক বেশি। কারন হল ছেলেদের জন্য তিনটা আর মেয়েদের জন্য একটা তুমি ধরেই নিতে পারো তোমাকে বাইরে বাসা ভাড়া অথবা মেস এ থাকতে হবে। নিচে বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয় (বুটেক্স)[ Textile  Admission Circular  2018-19] এর ভর্তি পরীক্ষা নিয়ে বিস্তারিত আলোচনা করা হল    বুটেক্স ভর্তি টাইমলাইন  আবেদন শুরু- ০৮ সেপ্টেম্বর ২০১৯, সকাল ১০টা হতে  আবেদন শেষ- ০৪ অক্টোবর রাত ১২টা পর্যন্ত।  প্রবেশপত্র সংগ্রহের তারিখ :  ১৬-৩০ অক্টোবর ২০১৯  ভর্তি পরীক্ষার তারিখ- ৫ নভেম্বর শুক্রবার সকাল ৯ঃ৩০ হতে ১১ঃ৩০ পর্যন্ত।  ভর্তি পরীক্ষার ফলাফল : ৭ ডিসেম্বর ২০১৯  আবেদন লিংক : but.teletalk.com.bd  আাবেদন লিংক  সার্কুলার পিডিএফ  সকল বিশ্ববিদ্যালয়ের ভর্তি বিজ্ঞপ্তি দেখুনএখান থেকে  ইউনিট ও আসন সংখ্যা ইউনিট  আসন সংখ্যা  (১) ইয়ার্ণ ইঞ্জিনিয়ারিং  ৮০  (২) ফেব্রিক ইঞ্জিনিয়ারিং  ৮০  (৩) ওয়েট প্রসেস ইঞ্জিনিয়ারিং  ৮০  (৪)ডাইস এন্ড কেমিক্যালস ইঞ্জিনিয়ারিং  ৪০  (৫) এনভায়রনমেন্টাল সাইন্স এন্ড ইঞ্জিনিয়ারিং৬১০১১  ৪০  (৬) এ্যাপারেল ইঞ্জিনিয়ারিং  ৮০  (৭) টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং ম্যানেজমেন্ট  ৮০  (৮) টেক্সটাইল ফ্যাশন এন্ড ডিজাইন  ৪০  (৯) ইন্ডাস্ট্রিয়াল এন্ড প্রোডাকশন ইঞ্জিনিয়ারিং  ৪০  (১০) টেক্সটাইল মেশিনারী ডিজাইন এন্ড মেইনটেনেন্স  ৪০  মোট আসন সংখ্যা  ৬০০  আবেদন ফি আগ্রহী আবেদনকারী ১০০০/- (এক হাজার) টাকা ফি প্রদান করে আবেদন করতে পারবে ।  ভর্তি পরীক্ষায় অংশ গ্রহনের নূন্যতম যোগ্যতা আবেদনকারীকে বাংলাদেশের যে কোন মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড/মাদ্রাসা শিক্ষা বাের্ড/কারিগরি শিক্ষা বাের্ড থেকে গ্রেডিং পদ্ধতিতে ৫.০০ এর স্কেলে কমপক্ষে জিপিএ ৪.৫০ পেয়ে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট/দাখিল/সমমানের পরীক্ষায় পাশ অথবা বিদেশী শিক্ষা বাের্ড থেকে সমমানের পরীক্ষায় কমপক্ষে সমতুল্য গ্রেড পেয়ে পাশ হতে হবে।  ২০১৯ সালে অনুষ্ঠিত মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বাের্ড/মাদ্রাসা শিক্ষা বাের্ড/কারিগরি শিক্ষা বাের্ড হতে বিজ্ঞান বিভাগে এইচ. এস. সি কিংবা উহার সমমানের পরীক্ষায় গ্রেডিং পদ্ধতিতে ৫.০০ এর স্কেলে কমপক্ষে জিপিএ ৪.৫০ সহ গনিত, পদার্থ, রসায়ন ও ইংরেজী বিষয়ে আলাদা ভাবে নূন্যতম জিপি ৪.০০ সহ সর্বমােট কমপক্ষে ১৮.০০ গ্রেড পয়েন্ট পেতে হবে। ভর্তি পরীক্ষার মানবন্টন ও সময় সম্পূর্ণ লিখিতভাবে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে ।  পদার্থবিজ্ঞান  ৬০  রসায়ন  ৬০  গণিত  ৬০  ইংরেজী  ২০  মোট নম্বর  ২০০  পরীক্ষার সময়  ২ ঘন্টা  →ভর্তি পরীক্ষা হবে ২০০ নাম্বারের। প্রশ্ন থাকবে ১০০ টি।প্রতি প্রশ্নে ২ করে ২০০ নাম্বার  →১০০ টি প্রশ্নে কোনো অপশন থাকবে না।অর্থাৎ প্রশ্নের ব্যাখ্যা ও অংক খাতায় করে দিতে হবে  প্রার্থী নির্বাচন ভর্তি পরীক্ষার প্রাপ্ত নম্বরের সাথে এস.এস.সি বা সমমানের পরীক্ষায় প্রাপ্ত জিপিএ এর ৮ গুণ এবং এইচ.এস.সি বা সমমানের পরীক্ষায় প্রাপ্ত জিপিএ এর ১২ গুণ যােগ করে মেধা তালিকা প্রণয়ন করা হবে। লিখিত পরীক্ষায় ৪০% এর নীচে নম্বর প্রাপ্তদের (সব ধরনের কোটাসহ সকলের জন্য প্রযােজ্য) মেধাতালিকা প্রকাশ করা হবে না। তবে সর্বোচ্চ ৩০০০ জনের তালিকা প্রকাশ করা হবে। ভর্তি কমিটি বাস্তব প্রয়ােজনে নির্ধারিত ৪০% নম্বর পরিবর্তন করতে পারবে। আবেদনের প্রক্রিয়া ভর্তি পরীক্ষার আবেদনের জন্য একটি টেলিটক প্রিপেইড মােবাইল ফোনের মাধ্যমে ম্যাসেজ অপশনে গিয়ে BUT<স্পেস> HSC শিক্ষা বাের্ডের নামের প্রথম তিনটি অক্ষর <স্পেস> HSC পরীক্ষার রােল নম্বর <স্পেস> HSC পাসের সাল <স্পেস> SSC শিক্ষা বাের্ডের নামের প্রথম তিনটি অক্ষর <স্পেস> SSC পরীক্ষার রােল নম্বর <স্পেস> SSC পাশের সাল লিখে 16222 নম্বরে SMS করতে হবে।  উদাহরণঃ BUT DHA 123456 2018 DHA 654321 2016 দিতে হবে।  উদাহরণটি ঢাকা বাের্ডের জন্য। এখানে 123456 এর জায়গায় HSC, 654321 এর জায়গায় SSC পরীক্ষার রােল নম্বর হবে।  উপরের SMS টি পাঠানাের পর সকল তথ্য সঠিক হলে ফিরতি SMS এ আবেদনকারীর নাম, ভর্তি পরীক্ষার ফি ও একটি PIN নম্বর জানিয়ে সম্মতি চাওয়া হবে। তখন 16222 নম্বরে আবেদনকারীকে আরেকটি SMS পাঠিয়ে সম্মতি জানাতে হবে। সম্মতি জানাননার জন্য প্রথমে | BUT <স্পেস>YES<স্পেস>PIN নম্বর<স্পেস>আবেদনকারীর মােবাইল নম্বর লিখে 16222 নম্বরে SMS পাঠাতে হবে। এখানে মােবাইল নম্বরের জায়গায় আবেদনকারীর সাথে যােগাযােগের জন্য নিজে ব্যবহার করতে পারে এমন যে কোনাে অপারেটরের একটি মােবাইল নম্বর লিখতে হবে।  উদাহরণ – BUT YES 87654321 01XXXXXXXXX    বুটেক্স ভর্তি সার্কুলার ২০১৯-২০ BUREX admission Circular 2019-20  BUREX admission Circular 2019-20  BUREX admission Circular 2019-20  সকল বিশ্ববিদ্যালয়ের ভর্তি বিজ্ঞপ্তির আপডেট, বই ও অন্যান্য লেকচার শীট পেতে আমাদের সাথেই থাকুন ।

বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয় (বুটেক্স) ভর্তি বিজ্ঞপ্তি ২০১৯-২০।

বাংলাদেশের একমাত্র টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিশ্ববিদ্যালয় যা দাঁড়িয়ে আছে শহরের তেজগাও শিল্প এলাকায় ১১.৬৭ একর যায়গা নিয়ে। বুটেক্স ক্যাম্পাস ছোট হলেও এখানে পড়া শিক্ষার্থীদের চাকুরি বাজার ভালোই চড়া। ভালো না হবেই বা কেন? এই বিশ্ববিদ্যালয়টিতে প্রতি বছর যেখানে ৫২০ জনের মত স্টুডেন্ট ভর্তি করায় সেখানে আজ বাংলাদেশে প্রায় ৪০০০ ছোট বড় টেক্সটাইল রিলেটেড ন্যাশনাল,মাল্টিন্যাশনাল কোম্পানি আছে।এবার নিজেই বুঝে নাও কদর টা। হ্যা এখানে আবাসিক সংকট টা অনেক বেশি। কারন হল ছেলেদের জন্য তিনটা আর মেয়েদের জন্য একটা তুমি ধরেই নিতে পারো তোমাকে বাইরে বাসা ভাড়া অথবা মেস এ থাকতে হবে। নিচে বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয় (বুটেক্স)[ Textile  Admission Circular  2018-19] এর ভর্তি পরীক্ষা নিয়ে বিস্তারিত আলোচনা করা হল

বুটেক্স ভর্তি টাইমলাইন
আবেদন শুরু- ০৮ সেপ্টেম্বর ২০১৯, সকাল ১০টা হতে
আবেদন শেষ- ০৪ অক্টোবর রাত ১২টা পর্যন্ত।
প্রবেশপত্র সংগ্রহের তারিখ :  ১৬-৩০ অক্টোবর ২০১৯
ভর্তি পরীক্ষার তারিখ- ৫ নভেম্বর শুক্রবার সকাল ৯ঃ৩০ হতে ১১ঃ৩০ পর্যন্ত।
ভর্তি পরীক্ষার ফলাফল : ৭ ডিসেম্বর ২০১৯
আবেদন লিংক : but.teletalk.com.bd
সকল বিশ্ববিদ্যালয়ের ভর্তি বিজ্ঞপ্তি দেখুন

ইউনিট ও আসন সংখ্যা

ইউনিট
আসন সংখ্যা
(১) ইয়ার্ণ ইঞ্জিনিয়ারিং৮০
(২) ফেব্রিক ইঞ্জিনিয়ারিং৮০
(৩) ওয়েট প্রসেস ইঞ্জিনিয়ারিং৮০
(৪)ডাইস এন্ড কেমিক্যালস ইঞ্জিনিয়ারিং৪০
(৫) এনভায়রনমেন্টাল সাইন্স এন্ড ইঞ্জিনিয়ারিং৬১০১১৪০
(৬) এ্যাপারেল ইঞ্জিনিয়ারিং৮০
(৭) টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং ম্যানেজমেন্ট৮০
(৮) টেক্সটাইল ফ্যাশন এন্ড ডিজাইন৪০
(৯) ইন্ডাস্ট্রিয়াল এন্ড প্রোডাকশন ইঞ্জিনিয়ারিং৪০
(১০) টেক্সটাইল মেশিনারী ডিজাইন এন্ড মেইনটেনেন্স৪০
মোট আসন সংখ্যা৬০০

আবেদন ফি

আগ্রহী আবেদনকারী ১০০০/- (এক হাজার) টাকা ফি প্রদান করে আবেদন করতে পারবে ।

ভর্তি পরীক্ষায় অংশ গ্রহনের নূন্যতম যোগ্যতা

      • আবেদনকারীকে বাংলাদেশের যে কোন মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড/মাদ্রাসা শিক্ষা বাের্ড/কারিগরি শিক্ষা বাের্ড থেকে গ্রেডিং পদ্ধতিতে ৫.০০ এর স্কেলে কমপক্ষে জিপিএ ৪.৫০ পেয়ে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট/দাখিল/সমমানের পরীক্ষায় পাশ অথবা বিদেশী শিক্ষা বাের্ড থেকে সমমানের পরীক্ষায় কমপক্ষে সমতুল্য গ্রেড পেয়ে পাশ হতে হবে।
      •  ২০১৯ সালে অনুষ্ঠিত মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বাের্ড/মাদ্রাসা শিক্ষা বাের্ড/কারিগরি শিক্ষা বাের্ড হতে বিজ্ঞান বিভাগে এইচ. এস. সি কিংবা উহার সমমানের পরীক্ষায় গ্রেডিং পদ্ধতিতে ৫.০০ এর স্কেলে কমপক্ষে জিপিএ ৪.৫০ সহ গনিত, পদার্থ, রসায়ন ও ইংরেজী বিষয়ে আলাদা ভাবে নূন্যতম জিপি ৪.০০ সহ সর্বমােট কমপক্ষে ১৮.০০ গ্রেড পয়েন্ট পেতে হবে।

ভর্তি পরীক্ষার মানবন্টন ও সময়

সম্পূর্ণ লিখিতভাবে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে ।
পদার্থবিজ্ঞান৬০
রসায়ন৬০
গণিত৬০
ইংরেজী২০
মোট নম্বর২০০
পরীক্ষার সময়২ ঘন্টা
→ভর্তি পরীক্ষা হবে ২০০ নাম্বারের। প্রশ্ন থাকবে ১০০ টি।প্রতি প্রশ্নে ২ করে ২০০ নাম্বার
→১০০ টি প্রশ্নে কোনো অপশন থাকবে না।অর্থাৎ প্রশ্নের ব্যাখ্যা ও অংক খাতায় করে দিতে হবে

প্রার্থী নির্বাচন

  • ভর্তি পরীক্ষার প্রাপ্ত নম্বরের সাথে এস.এস.সি বা সমমানের পরীক্ষায় প্রাপ্ত জিপিএ এর ৮ গুণ এবং এইচ.এস.সি বা সমমানের পরীক্ষায় প্রাপ্ত জিপিএ এর ১২ গুণ যােগ করে মেধা তালিকা প্রণয়ন করা হবে।
  • লিখিত পরীক্ষায় ৪০% এর নীচে নম্বর প্রাপ্তদের (সব ধরনের কোটাসহ সকলের জন্য প্রযােজ্য) মেধাতালিকা প্রকাশ করা হবে না। তবে সর্বোচ্চ ৩০০০ জনের তালিকা প্রকাশ করা হবে। ভর্তি কমিটি বাস্তব প্রয়ােজনে নির্ধারিত ৪০% নম্বর পরিবর্তন করতে পারবে।

আবেদনের প্রক্রিয়া

ভর্তি পরীক্ষার আবেদনের জন্য একটি টেলিটক প্রিপেইড মােবাইল ফোনের মাধ্যমে ম্যাসেজ অপশনে গিয়ে BUT<স্পেস> HSC শিক্ষা বাের্ডের নামের প্রথম তিনটি অক্ষর <স্পেস> HSC পরীক্ষার রােল নম্বর <স্পেস> HSC পাসের সাল <স্পেস> SSC শিক্ষা বাের্ডের নামের প্রথম তিনটি অক্ষর <স্পেস> SSC পরীক্ষার রােল নম্বর <স্পেস> SSC পাশের সাল লিখে 16222 নম্বরে SMS করতে হবে।
উদাহরণঃ BUT DHA 123456 2018 DHA 654321 2016 দিতে হবে।
উদাহরণটি ঢাকা বাের্ডের জন্য। এখানে 123456 এর জায়গায় HSC, 654321 এর জায়গায় SSC পরীক্ষার রােল নম্বর হবে।
উপরের SMS টি পাঠানাের পর সকল তথ্য সঠিক হলে ফিরতি SMS এ আবেদনকারীর নাম, ভর্তি পরীক্ষার ফি ও একটি PIN নম্বর জানিয়ে সম্মতি চাওয়া হবে। তখন 16222 নম্বরে আবেদনকারীকে আরেকটি SMS পাঠিয়ে সম্মতি জানাতে হবে। সম্মতি জানাননার জন্য প্রথমে | BUT <স্পেস>YES<স্পেস>PIN নম্বর<স্পেস>আবেদনকারীর মােবাইল নম্বর লিখে 16222 নম্বরে SMS পাঠাতে হবে। এখানে মােবাইল নম্বরের জায়গায় আবেদনকারীর সাথে যােগাযােগের জন্য নিজে ব্যবহার করতে পারে এমন যে কোনাে অপারেটরের একটি মােবাইল নম্বর লিখতে হবে।

উদাহরণ – BUT YES 87654321 01XXXXXXXXX

বুটেক্স ভর্তি সার্কুলার ২০১৯-২০

BUREX admission Circular 2019-20
BUREX admission Circular 2019-20
BUREX admission Circular 2019-20
সকল বিশ্ববিদ্যালয়ের ভর্তি বিজ্ঞপ্তির আপডেট, বই ও অন্যান্য লেকচার শীট পেতে আমাদের সাথেই থাকুন ।

Sep 26, 2019

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ভর্তি বিজ্ঞপ্তি ২০১৯-২০

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ভর্তি বিজ্ঞপ্তি ২০

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ভর্তি বিজ্ঞপ্তি ২০

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ভর্তি বিজ্ঞপ্তি ২০১৯-২০ । নোবিপ্রবি ভর্তি সার্কুলার ২০১৯-২০ nstu.edu.bd/admission তে প্রকাশিত হয়েছে । আজকে আমরা নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ভর্তি যোগ্যতা ও সকল তথ্য সম্পর্কে আলোচনা করব ।

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ভর্তি বিজ্ঞপ্তি ২০১৯-২০

গুরুত্বপূর্ণ তারিখ এবং সময়সূচী
  • আবেদন শুরু: ০৫ সেপ্টেম্বর ২০১৯
  • আবেদনের সমাপ্তি: ০৪ অক্টোবর ২০১৯
  • ভর্তি লিঙ্ক: www.nstu.edu.bd
  • ফর্মের দাম: 800 টাকা
  • ভর্তি পরীক্ষার তারিখ: ১ ও ২ নভেম্বর

নোবিপ্রবি ভর্তি বিজ্ঞপ্তি পিডিএফ ফাইল ডাউনলোড করুন

ভর্তি পরীক্ষার সময়সূচী

ইউনিটের নামতারিখসময়
একটি ইউনিট01 নভেম্বর 201910:30 am – 12:00 pm
খ ইউনিট01 নভেম্বর 201903:00 pm – 04:30 pm
সি ইউনিট02 নভেম্বর 201909:00 am – 10:30 am
ডি ইউনিট02 নভেম্বর 201912:30 pm – 01:30 pm
ই ইউনিট02 নভেম্বর 201903:00 pm – 04:30 pm
এফ ইউনিট02 নভেম্বর 201903:00 pm – 04:30 pm

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে মোট ৬টি ইউনিটে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয় । A, B, C, D, E এবং F ইউনিটের জন্য আলাদা আলাদাভাবে আবেদন করতে হবে । HSC/সমমান পরীক্ষায় বিজ্ঞান শাখা থেকে উত্তীর্ণ শিক্ষার্থীরা A, B, C এবং D ইউনিটে, মানবিক শাখা থেকে উত্তীর্ণরা E এবং D ইউনিটে, ব্যবসায় শিক্ষা শাখা উত্তীর্ণরা F এবং D ইউনিটে আবেদন করতে পারবে।

ভর্তি পরীক্ষায় আবেদনের ন্যূনতম  যোগ্যতা

একটি ইউনিট ও বি ইউনিট
    • শিক্ষার্থীদের অবশ্যই বিজ্ঞানের পটভূমি থাকতে হবে
    • এসএসসি / সমমানের পরীক্ষায় পাস 2015/2016/2017
    • এইচএসসি / সমমানের পরীক্ষায় পাস 2018/2019
    • উভয় পরীক্ষায় প্রতিটি নূন্যতম জিপিএ ৩.০০ এবং মোট .5.৫ জিপিএ রয়েছে
সি ইউনিট
  • শিক্ষার্থীদের অবশ্যই বিজ্ঞানের পটভূমি থাকতে হবে
  • এসএসসি / সমমানের পরীক্ষায় পাস 2015/2016/2017
  • এইচএসসি / সমমানের পরীক্ষায় পাস 2018/2019
  • উভয় পরীক্ষায় প্রতিটি নূন্যতম জিপিএ ৩.০০ এবং মোট .5.৫ জিপিএ রয়েছে
  • এইচএসসি / সমমানের পরীক্ষার্থীদের অবশ্যই জীববিজ্ঞান এবং গণিত বিষয় থাকতে হবে
ডি ইউনিট (গ্রুপ পরিবর্তন)
  • সব বিভাগের জন্য
  • এসএসসি / সমমানের পরীক্ষায় পাস 2015/2016/2017
  • এইচএসসি / সমমানের পরীক্ষায় পাস 2018/2019
  • বিজ্ঞান / কলা / বাণিজ্য শিক্ষার্থীদের প্রতিটি জিপিএ 2.5 এবং মোট জিপিএ 6.00 থাকতে হবে
  • আর্টস স্টুডেন্টসের জন্য এইচএসসি / সমমানের পরীক্ষায় চারুকলার শিক্ষার্থীদের অবশ্যই পরিসংখ্যান এবং গণিত থাকতে হবে
ই ইউনিট
  • কেবল চারুকলার শিক্ষার্থীরা এই ইউনিটটি প্রয়োগ করে
  • এসএসসি / সমমানের পরীক্ষায় পাস 2015/2016/2017
  • এইচএসসি / সমমানের পরীক্ষায় পাস 2018/2019
  • দুটি পরীক্ষায় প্রতিটি নূন্যতম জিপিএ 2.50 এবং মোট 5.5 জিপিএ রয়েছে
এফ ইউনিট
  • শুধুমাত্র কমার্সের শিক্ষার্থীরা এই ইউনিটটি প্রয়োগ করে
  • এসএসসি / সমমানের পরীক্ষায় পাস 2015/2016/2017
  • এইচএসসি / সমমানের পরীক্ষায় পাস 2018/2019
  • উভয় পরীক্ষায় প্রতিটি নূন্যতম জিপিএ 2.50 এবং মোট 6.00 জিপিএ রয়েছে

ভর্তি পরীক্ষার বিষয় ও নম্বরবন্টন

ইউনিটবিষয়মোট প্রশ্নউত্তর দেওয়া হয়েছে
  • বাধ্যতামূলক: পদার্থবিজ্ঞান – 25, রসায়ন – 25, গণিত – 25
  • ঐচ্ছিক (একটি চয়ন করুন): বাংলা এবং ইংরেজি – 25, জীববিজ্ঞান – 25
100100
বি
  • বাধ্যতামূলক: পদার্থবিজ্ঞান – 25, রসায়ন – 25, জীববিজ্ঞান – 25
  • ঐচ্ছিক (একটি চয়ন করুন): বাংলা এবং ইংরেজি – 25, গণিত -25
100100
সি
  • বাধ্যতামূলক : পদার্থবিজ্ঞান – 25, রসায়ন – 25, জীববিজ্ঞান – 25
  • ঐচ্ছিক (একটি চয়ন করুন): বাংলা এবং ইংরেজি – 25, গণিত -25
100100
ডিবাংলা – 25, ইংরেজি – 25 এবং সাধারণ জ্ঞান – 50 (বাংলাদেশ – 25 এবং আন্তর্জাতিক -25)100100
বাংলা – 25, ইংরেজি – 25 এবং সাধারণ জ্ঞান – 50 (বাংলাদেশ – 25 এবং আন্তর্জাতিক -25)100100
এফ
  • বাধ্যতামূলক: বাংলা – 20, ইংরেজি – 20, অ্যাকাউন্টিং – 20, ব্যবসায় নীতি এবং আবেদন – 20
  • ঐচ্ছিক (একটি চয়ন করুন): বিপণন – 20, অর্থ – 20
100100
 নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় প্রশ্নব্যাংক ডাউনলোড করুন 

ভর্তি পরীক্ষা বিষয়ক গুরুত্বপূর্ণ তথ্য

  • বিজ্ঞান শাখা থেকে HSC/সমমান পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীরা সকল ইউনিটে (A, B, C এবং D) আবেদন করতে পারবে। অন্যরা শুধু C ও D ইউনিটে আবেদন করতে পারবে।
  • D ইউনিটের বিজ্ঞান, মানবিক এবং ব্যবসায় শিক্ষার জন্য আলাদা মেধা তালিকা তৈরি করা হবে।
  • ভর্তি পরীক্ষা: (পরীক্ষা MCQ পদ্ধতিতে অনুষ্ঠিত হবে)।
  • পরীক্ষার মোট নম্বর ১০০; পরীক্ষার পাশ নম্বর: ৪০
  • A, B ও D ইউনিটের পরীক্ষায় প্রত্যেক বিষয়ে ন্যূনতম পাশ নম্বর ০৮।
  • মেধা তালিকা তৈরি করা হবে ২০০ নম্বরের ভিত্তিতে।
  • মাধ্যমিক/সমমানের পরীক্ষায় প্রাপ্ত বা হিসাবকৃত, ৪র্থ বিষয়সহ, GPA এর ৮ গুণ।
  • উচ্চ মাধ্যমিক/সমমানের পরীক্ষায় প্রাপ্ত বা হিসাবকৃত, ৪র্থ বিষয়সহ, GPA এর ১২ গুণ, এবং ৩. ভর্তি পরীক্ষায় প্রাপ্ত নম্বর।
  • একাধিক প্রার্থীর মেধাস্কোর সমান হলে পর্যায়ক্রমে ভর্তি পরীক্ষার নম্বর, HSC ও SSC গ্রেড প্রাধান্য পাবে।

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ভর্তি সার্কুলার ২০১৯-২০

nstu admission circular,নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ভর্তি বিজ্ঞপ্তি ২০১৯-২০
nstu admission circular,নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ভর্তি বিজ্ঞপ্তি ২০১৯-২০

Apply_Now

সকল বিশ্ববিদ্যালয় ভর্তি সার্কুলার ২০১৯-২০ দেখুন
সকল বিশ্ববিদ্যালয়ের ভর্তি বিজ্ঞপ্তির আপডেট, বই ও অন্যান্য লেকচার শীট পেতে আমাদের ফেইজবুক পেজ বা গ্রুপে যোগ দিন ।